বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে চুরি

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৯, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় রাতের আঁধারে জানালার লোহার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ভল্ট ভেঙে ভেতরে থাকা ৬ লাখ ৩৩ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোর।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ব্যাংক খুলে এ ঘটনা দেখে ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও ডিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ব্যাংকের সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে চোর, এমনটাই জানান তারা।

দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট শাখাটি একটি বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় অবস্থিত। এদিকে, চুরি ঘটনায় আজ ওই শাখায় সকল ধরনের ব্যাংকিংসেবা ও লেনদেন বন্ধ রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় বাজারের নৈশপ্রহরী ও ব্যাংকের একজন অফিস সহকারীকে থানায় নিয়েছে পুলিশ।

ব্যাংকের শাখা ম্যানেজার আব্দুল গাফফার বলেন, বুধবার (৮ জানুয়ারি) নিয়মিত ব্যাংকিং লেনদেন শেষে ব্যাংক বন্ধ করা হয়। এ সময় ব্যাংকের লকার ভল্টে ৬ লাখ ৩৩ হাজার টাকা রাখা ছিল। সকালে খবর পাই ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ভল্ট ভেঙে টাকা নিয়ে গেছে চোর। ব্যাংকটি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত ছিল। চোর সিসি ক্যামেরার হার্ডডিস্কটাও খুলে নিয়ে গেছে। পরে পুলিশকে খবর দিলে তাদের কয়েকটি টিম ঘটনাস্থলে আসে। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

বিষয়টি নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাতে ব্যাংকটির পেছন দিকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ভল্টে থাকা টাকা নিয়ে যায় চোর। ঘটনার পর পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম কাজ শুরু করেছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।