বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

এসএসসিতে জিপিএ ৪ পেলেন অভিনেত্রী ইসরাত অতিথি

পত্রিকার পাতা ডেস্ক
আগস্ট ১০, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

স্কুলের গণ্ডি পেরোনোর আগেই অভিনয়ে পরিচিতি পেয়েছেন ইসরাত অতিথি। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি নাটকে দেখা গেছে তাঁকে। বিশেষ করে মোহাম্মদ মুস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ ‘ফারহানা’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি।

এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন অতিথি। আজ প্রকাশিত হয়েছে পরীক্ষার ফলাফল। অতিথি জানিয়েছেন, তিনি পাস করেছেন। প্রাপ্ত ফলাফল নিয়েও সন্তুষ্ট তিনি।

অতিথির বোন সাফিনা জানিয়েছেন, এসএসসিতে জিপিএ ৪ পেয়েছেন অতিথি। শুটিংয়ের ব্যস্ততার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে বেশ বেগ পেতে হয়েছে তাঁকে। তাই অতিথির ফলাফলে তাঁর পরিবারও ভীষণ খুশি।

উত্তরার কেসি মডেল স্কুল থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছেন অতিথি। ফলাফল প্রকাশের পর তিনি স্কুলে যান। সেখানে প্রধান শিক্ষকের সঙ্গে ছবি তুলে সেটি ফেসবুকে পোস্ট করেন। ওই পোস্টে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।

‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক নাটকের একটি দৃশ্যে ইরফান সাজ্জাদের সঙ্গে অতিথি।

জানা গেছে, নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়েছেন অতিথি। তবে নাটকের ব্যস্ততা বেড়ে যাওয়ায় বিজ্ঞানের পড়াশোনা তাঁর জন্য বাড়তি চাপের হয়ে উঠছিল। এ কারণে বোর্ডে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরও পরীক্ষার মাত্র আট মাস আগে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে চলে আসেন ইসরাত।

এরপর অল্প সময়ে নতুন বিভাগের পড়াশোনার প্রস্তুতি নিয়ে এসএসসি পরীক্ষা দেন তিনি। এমনকি পরীক্ষার দুই দিন আগেও শুটিং করতে হয়েছে তাঁকে।

ইসরাত অতিথিকে সর্বশেষ দেখা গেছে রাফাত মজুমদার রিংকুর নাটক ‘ভালোবাসার গল্প’-এ। প্রায় এক মাস আগে সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পেয়েছে। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।