পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ওমানের অবৈধ প্রবাসীদের জন্য সুখবর

Md Abu Bakar Siddique
জুলাই ৩১, ২০২৫ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

ওমানে অবস্থানরত অবৈধ প্রবাসীদের সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (৩০ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ওমানে অবস্থানরত প্রবাসী কর্মীদের বৈধকরণের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে কেউ নিজ থেকে বৈধকরণের জন্য যোগাযোগ করলে জরিমানাও দিতে হবে না।

তিনি লেখেন, যাদের বৈধ কাগজ নেই তাদের এই সুযোগ গ্রহণ করার অনুরোধ করছি। প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন।

জনসাধারণের অনুরোধ ও উপকারভোগীদের প্রয়োজনীয় সুযোগ দেওয়ার স্বার্থে এ সময়সীমা বাড়ানো হয়েছে উল্লেখ করে ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, এ সিদ্ধান্তে আরও অধিকসংখ্যক প্রবাসী ও নিয়োগকর্তা শ্রম আইনের আওতায় বৈধতা পাওয়ার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি একটি বড় সুযোগ। তবে সময়মতো পদক্ষেপ না নিলে ভবিষ্যতে জেল-জরিমানার মুখে পড়ার ঝুঁকি রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।