বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ওসাসুনাকে গুঁড়িয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়ালো বার্সেলোনা

Main Admin
মার্চ ২৮, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়ে লা লিগায় শীর্ষস্থান আরও সুসংহত করল কাতালানরা। যদিও আন্তর্জাতিক বিরতির ব্যস্ততার কারণে হ্যান্সি ফ্লিক স্কোয়াডে রাখেননি রাফিনিয়া, আরাউহোর মতো নিয়মিত তারকাদের। তাতেও বার্সার ছন্দে ভাটা পড়েনি।চলতি মৌসুমে দুই দলের প্রথম দেখায় ওসাসুনার মাঠে ৪-২ গোলে হেরেছিল বার্সেলোনা।ঘরের মাঠে তাদেরকে উড়িয়ে ভালোভাবেই প্রতিশোধ নিল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। বার্সার জয়ে গোল করেছেন ফেরান তোরেস, দানি ওলমো এবং রবার্ট লেভানদোস্কি।একাদশ মিনিটে ফেরান তোরেস এগিয়ে নেওয়ার ১০ মিনিট পর পেনাল্টি থেকে ব‍্যবধান দ্বিগুণ করেন দানি ওলমো। ৭৭ মিনিটে ব্যবধান ৩-০ তে নিয়ে যান বদলি হিসেবে নামা পোলিশ স্ট্রাইকার লেভানদোস্কি।ঘরের মাঠে পাওয়া এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০২৫ সালে এখন পর্যন্ত অপরাজিত রইল বার্সা। সব মিলিয়ে ১৯ ম্যাচে অপরাজিত।এই জয়ে ২৮ ম্যাচে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৬৩ পয়েন্ট। সমান ম্যাচে দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ৬০।আর তিনে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫৬।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।