বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
নভেম্বর ৩০, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঐতিহ্যবাহী সংগঠন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভা শুরু হয়। সভার শুরুতে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে অকুতোভয় বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়াও জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও প্রেসক্লাবের মৃত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ হোসেনের পরিচালনায় সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন মো. ইদ্রিসউজ্জামান মোনা। সাধারণ সম্পাদকের রিপোর্টের ওপর আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি কেএম রেজাউল হকসহ আব্দুল মান্নান চৌধুরী, রেজাউন্নবী রাজু, রেজাউল হক মিতা, রজতকান্তি বর্মন, জোবায়ের আলী, কুদ্দুস আলম, দীপক কুমার পাল, উত্তম সরকার, গোলাম রব্বানী মুসা, কাজী জিয়াউল হাফিজ, খালেদ হোসেন, রিক্তু প্রসাদ, মিলন খন্দকার, আরিফুল ইসলাম বাবু, কায়সার রহমান রোমেল, সুজন প্রসাদ, শাহীন নূরী, মাসুম বিল্লাহ, সিরাজুল ইসলাম রতন প্রমুখ।

সভায়, গাইবান্ধা প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্র ও ষড়যন্ত্রকারীদের সব অপচেষ্টা রুখে দিয়ে সদস্য সাংবাদিকদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।