বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গাইবান্ধা লেংগা বাজার আইডিয়াল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি 

আব্দুল মুনতাকিন জুয়েল
ডিসেম্বর ১৫, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা সদর উপজেলার লেংগা বাজার আইডিয়াল কলেজের অধ্যক্ষ টিআইএম মিজানুর রহমানের শিক্ষক নিয়োগ বাণিজ্যের অভিযোগের ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ১০ ডিসেম্বর সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান স্বাক্ষরিত এক পত্রে সদর উপজেলার কৃষি অফিসার মো. শাহাদত হোসেনকে কমিটির আহবায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাঈদ হাসান, উপজেলা শিক্ষা অফিসার মো. জাকিরুল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. সুজন মিয়া ও উপজেলা একাডেমিক সুপারভাইজার এএইচএম হুমায়ুন কবির। জরুরী ভিত্তিতে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, লেংগা বাজার আইডিয়াল কলেজের অধ্যক্ষ টিআইএম মিজানুর রহমান তাঁর চাচাতো ভাই, জ্যাঠাত ভাই এবং আত্মীয়-স্বজনকে টাকার বিনিময়ে নিয়োগ দিয়ে কলেজটিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। এ সংক্রান্ত একটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।