বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চুনারুঘাটে ট্রাকচাপায় পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২১, ২০২৪ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ট্রাকচাপায় সজল মিয়া (৩৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সাতছড়ি সড়কের চন্ডি মাজারের অদূরে আঞ্চলিক মহাসড়কে জামটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজল লাখাই উপজেলার কাসেমপুর গ্রামের আব্দুল ছিদ্দিক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লাখাই থেকে সজল ও তার পাঁচ বন্ধু সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরতে আসেন। সেখানে দুপুরের খাবার শেষে তার চাচাতো ভাই রুবেলের মোটরসাইকেলযোগে চুনারুঘাট বাজারের দিকে যাচ্ছিলেন। যাত্রা পথে মোটরসাইলেটি জামটিলা এলাকায় পৌঁছলে একটি বালুবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় সজল সড়কে ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দিলে ক্ষত-বিক্ষত হয়ে যায় দেহ। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ওসি মো. নুর আলম বলেন, ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।