বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চুয়াডাঙ্গায়  টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা 

এ এস মন্ডল, চুয়াডাঙ্গা 
ডিসেম্বর ৮, ২০২৪ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গায় ট্রান্সপোর্ট কমিটি ও জাতীয়  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ।  আজ রবিবার দুপুরে  চুয়াডাঙ্গা সদরে  রেলবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয় । অভিযানের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহম্মেদ ।
তিনি জানান,  মেসার্স কালু হোটেল নামক প্রতিষ্ঠানে পুর্বে সতর্ক করা সত্ত্বেও আজ তদারকি করার সময়  অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রক্রিয়ায় খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়। হোটেলের স্যানিটারি লাইসেন্স না থাকা, কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষার সনদ না থাকা ও স্বাস্থ্যবিধি না মানা, নোংরা জিনিসের পাশে রেডি খাবার উন্মুক্ত রাখা । এছাড়া কর্মচারীরা টয়লেট শেষে হাত না ধুয়েই খাবার তৈরি করছেন। যত্রতত্র নোংরা ও মাছিতে ভরপুর মেঝেতে রান্না করা ও বিভিন্ন রেডি খাবার খোলা অবস্থায় রাখা হয়েছে। অস্বাস্থ্যকরভাবে খাবার পণ্য তৈরি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিক্রয়ের  অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শহিদুল ইসলাম কালুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০,০০০/- ( পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।।  এ সময আরো উপস্থিত ছিরেন, সজিব পাল, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, চুয়াডাঙ্গা, ছাত্র প্রতিনিধি  মুশফিকুর রহিম, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম সহ  আইন শৃঙ্খলা রক্ষার্থে ওয়ারেন্ট অফিসার  মাসুদের  নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি  টিম।  জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান চুয়াডাঙ্গায় ট্রান্সপোর্ট কমিটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।