বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জব্দকৃত টাকায় গঠন করা হবে দরিদ্রদের ফান্ড: গভর্নর

Main Admin
মে ২০, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

ব্যাংক খাত ও দুর্নীতির মাধ্যমে যেসব ব্যক্তি দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের সম্পদ জব্দ করা হয়েছে। এসব জব্দ সম্পদ ব্যবহারের জন্য একটি ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা সিদ্ধান্ত নিয়েছে সরকার। এগুলো দিয়ে জনকল্যাণমূলক কাজ ও ব্যাংকে ফেরত দেওয়া হবে।
সোমবার (১৯ মে) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আহসান এইচ মনসুর বলেন, দেশের ব্যাংক খাত থেকে লুটপাটের মাধ্যমে অনেকে টাকা বিদেশে পাচার করেছে। আবার দুর্নীতির মাধ্যমেও টাকা অর্জন করেও টাকা পাচার করেছে। দেশে এদের কিছু সম্পদ জব্দ করা হয়েছে। এসব সম্পদ ব্যবহারের জন্য একটি ম্যানেজমেন্ট ফান্ড গঠন করা হয়েছে।
গভর্নর বলেন, ব্যাংক সংশ্লিষ্ট যেসব অর্থ জব্দ করা হয়েছে তা বিক্রি করে ব্যাংকগুলোকে দেওয়া হবে। আর যেসব অর্থ দুর্নীতির মাধ্যমে অর্জিত হয়েছে তা দিয়ে জনকল্যাণমুখী কাজে ব্যয় করা হবে। সবকিছু আইনি প্রক্রিয়ার মাধ্যমে করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।