১৭ ডিসেম্বর গভীর রাতে টঙ্গী ময়দানে ঘুমন্ত ও ইবাদত রত মুসল্লিদের ওপর সন্ত্রাসী কর্মকা- ও হত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তাওহীদি জনতার আয়োজনে শুক্রবার জুমা বাদ কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মসজিদ এর সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, বালিপাড়া দারুল উলুম কওমি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল হক, পিরোজপুর আশরাফুল মাদারিস কওমি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিদ্দিকুল্লাহ সহ শহরের বিভিন্ন মসজিদের খতিববৃন্দ। এ সময় বক্তারা হত্যাকা-ের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


