পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ট্রাম্পের শুল্ক প্রত্যাহারে ভারত সুবিধা

Md Abu Bakar Siddique
নভেম্বর ১৭, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

ভারতের বেশ কয়েকটি মশলা, চা, আম এবং আম থেকে তৈরি বিভিন্ন খাদ্যপণ্য এবং কাজুসহ বিভিন্ন বাদামের ওপর থেকে শুল্প প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছেন তিনি। হোয়াইট হাউস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রের বরাতে জানা গেছে— গোলমরিচ, লবঙ্গ, জিরা, এলাচ, হলুদ এবং আদা অব্যাহতি পেয়েছে শুল্ক থেকে। এছাড়া আসাম চা, দার্জিলিং চা-সহ ভারতের সব ধরনের চা-ও আছে এ তালিকায়। তবে বাসমতি চাল, চিংড়ি এবং সামুদ্রিক মাছের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়নি। এছাড়া রত্ন, অলঙ্কার, তৈরি পোশাকসহ অন্যান্য পণ্যের ওপরও শুল্ক বলবৎ আছে।

প্রসঙ্গত, ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের প্রায় আড়াই মাসের মাথায় গত ২ এপ্রিল বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রফতানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। ভারতের ওপর সে সময় ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। পরে রাশিয়ার কাছ থেকে তেল কেনার অভিযোগে গত ৫ আগস্টে দেশটির ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ধার্যকৃত শুল্কের পরিমাণ পৌঁছায় ৫০ শতাংশে।ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ফলে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে গুরুতর নেতিবাচক প্রভাব পড়ে। মার্কিন বাজারে বিভিন্ন দেশের পণ্যের উপস্থিতি কমে যায়। ফলে খাদ্য ও কৃষিজসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়।

এই অবস্থায় দেশজুড়ে সমালোচনা শুরু হলে গত ১৪ নভেম্বর ২০০টি খাদ্যপণ্যকে শুল্ক থেকে অব্যাহতি প্রদানের ঘোষণা দেন ট্রাম্প। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, যে ২০০ খাদ্যপণ্যকে শুল্ক থেকে অভ্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলোর মধ্যেই পড়েছে ভারতীয় এই খাদ্যপণ্যগুলো।

 

সূত্র: ইকোনমিক টাইমসহিন্দুস্তান টাইমসরয়টার্স, এএফপি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।