বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

রেলওয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের বিষয়ে যা বললেন পিএসসি চেয়ারম্যান

Main Admin
জুলাই ৯, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণিত হলে গত ৫ জুলাই শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের নিয়োগ পরীক্ষা বাতিল হতে পারে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। তবে প্রশ্নফাঁসকাণ্ডে গঠিত তদন্ত কমিটি সুপারিশ করলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

আজ  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান মো. সোহরাব হোসাইন।

তিনি বলেন, ‘গত পাঁচ জুলাইয়ের রেলওয়ের পরীক্ষা ছাড়া যেসব পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলো প্রমাণিত হলেও আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

এসময় দীর্ঘদিন হয়ে যাওয়ায় বাতিলের বিষয়টি জটিল বলেও অকপটে স্বীকার করেন তিনি।  চেয়ারম্যান বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়ে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। কমিটির সুপারিশ পেলে পরীক্ষা বাতিল করা হবে।

এদিকে বাংলাদেশ রেলওয়ের ‘উপ-সহকারী প্রকৌশলী’ পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মঙ্গলবার (৯ জুলাই) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে বিক্ষোভ করেছেন দুই শতাধিক চাকরিপ্রার্থী।  তাদের দাবি, ৫ জুলাই অনুষ্ঠিত পরীক্ষাটি বাতিল করে পুনরায় নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে।

প্রায় ২ ঘণ্টা অবস্থান নেওয়ার পর পিএসসির চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপিও দেন বিক্ষোভকারীরা। এসময় ১৫ দিনের আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা। একই সঙ্গে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পুনরায় নিয়োগ পরীক্ষা দ্রুত সম্পন্ন করার দাবি জানায় বিক্ষোভকারীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।