বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

তিন দিনেই ১০০ কোটি পার ‘আওয়ারাপান টু’, ইমরান হাশমির নতুন রেকর্ড

পত্রিকার পাতা ডেস্ক
আগস্ট ১৭, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

মুক্তির পর বক্স অফিসে দুর্দান্ত গতিতে এগোচ্ছে বলিউড অভিনেতা ইমরান হাশমির নতুন সিনেমা ‘আওয়ারাপান টু’। মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়েছে সিনেমাটি। একই সঙ্গে ইমরান হাশমির একক অভিনীত সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ আয়ের রেকর্ডও গড়েছে এটি।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটি ৮১ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করেছে। এর গ্রস আয় দাঁড়িয়েছে ৯৮ কোটি ১০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারের আয় যোগ করে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১১০ কোটি ১০ লাখ রুপি।

শুক্রবার মুক্তির প্রথম দিনে ‘আওয়ারাপান টু’ আয় করে ২২ কোটি রুপি। শনিবার আয় বেড়ে দাঁড়ায় ৩৩ কোটি ৭৫ লাখ রুপি। এরপর রোববার ভারতে ৯ হাজার ৪০৩টি শো থেকে সিনেমাটি আয় করেছে ২৬ কোটি রুপি।

প্রথম কিস্তির আয় প্রথম দিনেই ছাড়িয়ে যায়

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপান’ সিনেমার সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘আওয়ারাপান টু’। প্রথম কিস্তিটি বক্স অফিসে ফ্লপ হয়েছিল। সিনেমাটির মোট আয় ছিল ৭ কোটি ৭৫ লাখ রুপি। নতুন কিস্তি মুক্তির প্রথম দিনেই সেই আয়কে পেছনে ফেলে দেয়।

ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যান্য হিট সিনেমার প্রথম দিনের আয়ের রেকর্ডও ভেঙেছে ‘আওয়ারাপান টু’। তাঁর ‘হক’ প্রথম দিনে আয় করেছিল ২০ কোটি রুপি, ‘রাজ টু’ ২৫ কোটি ৫০ লাখ রুপি, ‘এক থি ডায়েন’ ২৬ কোটি রুপি এবং ‘জান্নাত’ ৩০ কোটি রুপি।

‘বাটোয়ারা ১৯৪৭’-এর চেয়ে এগিয়ে

একই সময়ে মুক্তি পাওয়া সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’ সিনেমার সঙ্গেও বক্স অফিসে প্রতিযোগিতা চলছে ‘আওয়ারাপান টু’-এর। তবে আয়ের দিক থেকে বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ইমরান হাশমি অভিনীত সিনেমাটি।

নীতিন কক্কড় পরিচালিত ‘আওয়ারাপান টু’-তে ইমরান হাশমির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি।

সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি ও প্রশংসা পাচ্ছে সিনেমাটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।