পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে ২০ মিনিটে সাত বিস্ফোরণ, কারণ এখনো অজানা

আন্তর্জাতিক ডেস্ক
আগস্ট ৫, ২০২৬ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মাত্র ২০ মিনিটের ব্যবধানে সেখানে অন্তত সাতটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর পুরো এলাকার রাতের আকাশ ঘন ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে গেছে। আমিরাতের কর্মকর্তাদের উদ্ধৃত করে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ জানিয়েছে, ২০ মিনিটের মধ্যে অন্তত সাতটি বিস্ফোরণ ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার ভিডিও ধারণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

ইরাকের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, চলমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে আমিরাতের গণমাধ্যম বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।

এদিকে নাসার স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, জেবেল আলি বন্দরের পাশে জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তরের জন্য ব্যবহৃত একটি স্থাপনায় আগুন লেগেছে। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে একটি আবাসিক এলাকার কাছ থেকে রাতের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। কারণ, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে তেহরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কা রয়েছে।

সূত্র: এনডিটিভি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।