বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নতুন অ্যালবাম প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন

Main Admin
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

অর্থহীন ব্যান্ডের ‘ফিনিক্সের ডায়েরি ২’ অ্যালবামের কাজ অনেকটা গুছিয়ে আনা হয়ে গেছে। অ্যালবামটি আসছে অক্টোবরে। এই অ্যালবাম মুক্তির পর প্রথমবারের মত সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাবে দলটি।ব্যান্ডের ম্যানাজার এহসানুল হক টিটো অ্যালবাম মুক্তির এই খবর দিয়ে বলেছেন, এ বিষয়ে বিস্তারিত জানাতে শিগগিরই সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।প্রায় এক মাসের যুক্তরাষ্ট্র সফরের কথা জানিয়ে টিটো বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে কনসার্টের কথা চলছিল; কিন্তু সুমনের (বেজবাবা সুমন) অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র সফর দিয়ে অর্থহীনের আবারও বিদেশযাত্রা শুরু হচ্ছে। আমাদের এই সফর শুরু হবে অক্টোবরের ২৫ থেকে বোস্টন শহর দিয়ে।তিনি আরও জানান, এরপর ১ নভেম্বর ভার্জিনিয়া, ২ নভেম্বর নিউ ইয়র্ক, ১৪ নভেম্বর হিউস্টন, ১৬ নভেম্বর ডালাস এবং ২২ নভেম্বর ইন্ডিয়ানায় গান শোনাবে অর্থহীন। এই সফরে আরও কয়েকটি শো যুক্ত হতে পারে।

‘অর্থহীন’ ব্যান্ডের প্রধান বেজিস্ট ও ভোকাল সাইদুস সালেহীন খালেদ সুমন। যিনি ‘বেজবাবা’ নামে পরিচিত। অর্থহীনের বর্তমান লাইনআপে আরও রয়েছেন মার্ক ডন (ড্রামস)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।