পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন: বেনাপোলে আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ

Main Admin
এপ্রিল ২৭, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা তিন দিন বন্ধ থাকবে। তবে জরুরি কিছু ক্ষেত্রে সীমিত কার্যক্রম চালু থাকবে।

রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাচন উপলক্ষে রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর পর্যন্ত ভারতের পেট্রাপোল এবং বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ে পচনশীল পণ্য ছাড়া অন্য কোনো পণ্যের আমদানি-রপ্তানি হবে না। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় স্বাভাবিকভাবে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

এদিকে, এ সময় শুধুমাত্র জরুরি চিকিৎসার প্রয়োজনে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা সীমান্ত পারাপারের সুযোগ পাবেন। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত পশ্চিমবঙ্গের ভোটাররা ভারতে প্রবেশ করতে পারবেন।

বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, আমদানি-রপ্তানি সাময়িকভাবে বন্ধ থাকলেও কাস্টমস হাউজ ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে। ভারত থেকে কোনো পচনশীল পণ্য এলে তা দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।