বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পাকিস্তানি ফ্যাশন ডিজাইনারের সঙ্গে ছবি তুলে বিপাকে কারিনা

Main Admin
এপ্রিল ২৯, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তাল ভারত। ইতোমধ্যে পাকিস্তানকে দোষারোপ করে নানা পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার ও প্রশাসন। এমন সময়ে পাকিস্তানি ফ্যাশন ডিজাইনারের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।

রবিবার (২৮ এপ্রিল) মুম্বাই থেকে দুবাই গিয়েছিলেন কারিনা কাপুর। সেখানে তার বিলাসবহুল একটি ফ্ল্যাট রয়েছে বলেও জানা গেছে। ব্যক্তিগত সফরে গেলেও বিতর্কের জন্ম দিয়েছেন তিনি পাকিস্তানি ফ্যাশন ডিজাইনার ফারাজ মান্নানের সঙ্গে ছবি তুলে।

দুবাইয়ের এক অনুষ্ঠানে ডিজাইনার ফারাজ মান্নানের সঙ্গে দেখা যায় পতৌদি পরিবারের এই বউমাকে। ফারাজ নিজেই ইনস্টাগ্রামে সেই মুহূর্তের একটি ছবি শেয়ার করেন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আর তাতেই নেটিজেনদের একাংশ ক্ষোভ উগরে দিয়েছেন কারিনার বিরুদ্ধে।

ভারতের চলমান জাতীয় আবেগের প্রেক্ষাপটে পাকিস্তানি শিল্পীর সঙ্গে ঘনিষ্ঠ ছবিতে ‘সময়জ্ঞানহীন’ আচরণ বলে মনে করছেন অনেকেই। কেউ মন্তব্য করেছেন, ‘যখন পুরো দেশ পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার, তখন দুবাইতে পাকিস্তানি ডিজাইনারের সঙ্গে ছবি তুলছেন কারিনা। কতটা নির্লজ্জ হলে এটা সম্ভব!’

অন্য একজন লিখেছেন, ‘দেশকে শুধু সেনারাই রক্ষা করবে? বলিউড তারকাদের কি কোনো দায়িত্ব নেই দেশের ভাবমূর্তি রক্ষার?’ অনেকে তো সরাসরি ‘গাদ্দার’ বলেও আক্রমণ করেছেন এই বলিউড অভিনেত্রীকে।

তবে এখন পর্যন্ত কারিনার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।