পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন, পেলেন সচিব পদমর্যাদা

পত্রিকার পাতা ডেস্ক
জুলাই ২১, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির নেতা রাশেদ খাঁন। এ পদে তাকে সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (১৯ জুলাই) এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

নিয়োগের বিষয়টি সোমবার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চিত করেন রাশেদ খাঁন। তিনি প্রজ্ঞাপনের একটি অনুলিপিও পোস্ট করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, প্রধানমন্ত্রী তাকে রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও লেখেন, নতুন দায়িত্ব যথাযথভাবে পালন করতে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছেন।

রাশেদ খাঁন বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটিয়ে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।