বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ফাইন্যান্সিয়াল এক্সিলেন্সের চেয়ারম্যান হলেন সেলিম বরকত

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ফাইন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সেলিম বরকত। গত ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির ১৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাঁকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ও আর্থিক খাতে প্রায় চার দশক কাজের অভিজ্ঞতা রয়েছে সেলিম বরকতের। ব্যাংকিং, নেতৃত্ব, করপোরেট গভর্ন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা, ট্রেজারি ও পুঁজিবাজার বিষয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

সেলিম বরকত সর্বশেষ হাবিব ব্যাংক লিমিটেডের বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপের আঞ্চলিক মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে বাংলাদেশ ও নিউইয়র্কে সিটি ব্যাংক ও সিটি গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি। বাংলাদেশে সিটি ব্যাংক এনএর প্রথম শাখা প্রতিষ্ঠায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সেলিম বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফাইন্যান্সে এমবিএ করেছেন। এ ছাড়া তিনি যুক্তরাজ্যের রাটগার্স বিজনেস স্কুলে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।