বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ফারহানা বেগম: উদ্যোক্তা’র জীবনের গল্প

পত্রিকার পাতা ডেস্ক
আগস্ট ১৯, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

ফারহানা বেগম
স্বত্বাধিকারী
ক্যান্ডি লেদার এন্ড গুডস

১. নিজের সম্পর্কে একটু বলুন। কী ধরনের পণ্য/সেবা নিয়ে কাজ করছেন?
উত্তর :  আমার নাম ফারহানা বেগম।আমি MSS করেছি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে। আর এমবিএ করেছি। মেজর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট।আমার পেইজের নাম : ক্যান্ডি লেদার এন্ড গুডস।আমার প্রতিষ্ঠান থেকে আমি ভেজিটেবল লেদারের বিভিন্ন পণ্য তৈরি করে থাকি। মহিলাদের বিভিন্ন ধরনের হ্যান্ড ব্যাগ। ছেলেদের জন্য শর্ট এন্ড  লং  ওয়ালেট, বেল্ট, জ্যাকেট তৈরি করে থাকি। বিভিন্ন দেশে এক্সপোর্ট করে থাকি।
২. উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছেন?
উত্তর :  আমি আমার প্রফেশনটা ব্যাংকিং সেক্টরে তৈরি করেছিলাম। একটা দীর্ঘ সময় আমি একটা ফরেন ব্যাংকে এইচআর হেড বাংলাদেশ অপারেশন, হিসেবে কর্মরত ছিলাম। একটা সময়ে পরিবার আর সন্তানদের সময় দেওয়ার জন্য আমি ব্যাংকিং সেক্টর থেকে অবসর গ্রহণ করি।আমি স্টুডেন্ট লাইফ থেকেই বিভিন্ন ধরনের হাতের কাজের ড্রেস নিজের জন্য তৈরি করতাম। বেকিং টাও ভালো জানতাম। ব্লক বাটিক, এমবুস এগুলোর কাজও জানতাম। আমার জীবন সঙ্গী  ব্যবসায়ী হওয়ার কারণে আর নিজেও ব্যাংকিং সেক্টরে থেকে ব্যবসা সম্পর্কে কিছুটা ধারণা ছিল। সেখান থেকেই  আমার যাত্রা শুরু।
৩. ব্যবসা শুরু করার পিছনের গল্পটা কি?
উত্তর :  আমি পশু পাখি খুব ভালোবাসি। নিজেকে এনিমেল লাভার বলে পরিচয় দিব না। কিন্তু পশুদের কোন সমস্যা হলে সব সময় চেষ্টা করেছি সেখানে যেয়ে  দাঁড়াতে। আমার নিজেরও ১৪ টি বিড়াল আছে। রাস্তার কুকুরদের আমি খাওয়ানোর চেষ্টা করি। এভাবেই একটা সময় আমার যে বিজনেস পার্টনার গৌতম দাদার সাথে পরিচয় হয়। মূলত ক্যান্ডি লেদার টা উনার স্বপ্ন  ছিল। কিন্তু ফাইন্যান্সের অভাবে উনি বিজনেসটা দাঁড় করাতে পারছিলেন না। আর ওই সময়টাতে আমি বাসা থেকে  নিজ উদ্যোগে কিছু একটা করার চিন্তা করছিলাম। একটা সময় ক্যান্ডি লেদার এন্ড গুডস এর যাত্রা শুরু করি । ব্যবসার অর্থ শুধু সফলতা না। লাভ লোকসান মিলেই ব্যবসা। কিন্তু আমার একটা লক্ষ্য ছিল যে,আমি বাংলাদেশের মানুষদের ভিতরে অরিজিনাল চামড়ার পন্য   পৌঁছে দিতে চাচ্ছিলাম। শুরুটা অনেক কঠিন ছিল। ব্যবসাও শুরু করলাম আর সারা পৃথিবী কোভিডে  আক্রান্ত হলো।আর ওই সময়টায় আমি ২৫ বছর পর দ্বিতীয়বার মা হলাম। তাই ব্যবসা সেভাবে মনও দিতে পারেনি। পরে সেই প্যান্ডোমিকের সময়েই অনলাইন ব্যবসা জীবন শুরু। ২০২০ এর করোনা কালীন সময়ে সারাদেশে লকডাউন আর সদ্যজাত কন্যা শিশু নিয়ে অনলাইনের ব্যবসা শুরু করলাম। ওই সময়টাতে বুঝতে পেরেছিলাম একটা সময় এই সোশ্যাল মিডিয়া আমাদের অনেক সাহায্য করবে উদ্যোক্তা হতে।
৪. প্রথম বিনিয়োগ কত ছিল? কি পরিমান মুলধন নিয়ে ব্যবসা শুরু করেছিলেন?
উত্তর  : আমি যেহেতু ভেজিটেবল লেদার নিয়ে কাজ শুরু করেছিলাম তাই এই সেক্টরে ইনভেস্টের  পরিমাণ অনেক বড় ছিল। একটা ফ্যাক্টরি দ্বারা করানো, মেশিনারিজ কিনা, কাঁচামাল কিনা, একটা সম্পূর্ণ অফিস সেটআপ করা প্রয়োজন ছিল।
৫. আপনার পণ্যের বিশেষত্ব কী?
উত্তর : আমার প্রোডাক্টের বিশেষত্ব হচ্ছে আমি কোন পিউ ল্যাদার বা প্লাস্টিক এর পণ্য তৈরি করি না। অরজিনাল ভেজিটেবল লেদার দিয়েই আমি পণ্য তৈরি করি।
৬. শুরুতে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন?
উত্তর : আমার উদ্যোক্তা জীবনে সবচেয়ে বড় সমস্যার মুখোমুখি আমি যেটা হয়েছি তা হলো একটা পন্য সম্পর্কে সঠিক ধারণা না নিয়ে বিজনেসে নামা। তৈরি পণ্যগুলো মানুষের ভিতরে পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়াটা তা অনেক কঠিন ছিল আমার জন্য।
৭.  কার  সমর্থন বেশি পেয়েছেন?
উত্তর : আমার হাজবেন্ড এর সমর্থন আর সহযোগিতা আমার উদ্যোক্তা জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।
৮. কোন সংঘঠনের সহায়তা পেয়েছেন?
উত্তর : আমি যখন নতুন উদ্যোক্তা হই, অনেক কিছুই বুঝতাম না ঠিক তখনই ফেসবুক ফ্রেন্ড এর মাধ্যমে খ তে খাঁটি পরিবার  গ্রুপে এ্যাড হই। সেই গ্রুপ থেকে আমি অনেক কিছুই শিখেছি এবং ফ্রেন্ড ফলোয়ারও পেয়েছি। আমারে আজকের পথচলায় খ তে খাঁটি পরিবার  গ্রুপ অনুপ্রেরণা যুগিয়েছে।তাদের কাছে আমি কৃতজ্ঞ।
৯. কঠিন সময়ে নিজেকে মোটিভেটেড রাখেন কীভাবে?
উত্তর : কঠিন সময়ে সব সময় আল্লাহর উপর ভরসা রাখি। এবং চিন্তা করি ১ দরজা বন্ধ হলে আল্লাহ  দশটি দরজা খুলে দেয়। আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে।
১০. উদ্যোক্তা জীবনের সবচেয়ে বড় সাফল্য কোনটি?একজন উদ্যোক্তা হিসেবে আপনার সবচেয়ে বড় শক্তি কী?
উত্তর : উদ্যোক্তা হিসেবে সবচেয়ে বড় সাফল্য আমাকে এখন অনেকেই একজন ব্যবসায়ী  নারী হিসেবে চেনে।বড় সত্যি হলো ব্যাংক থেকে অবসর গ্রহণের পরও আবারো ব্যবসায়ী জীবনের সফলতার মুখ দেখা।
১১. এমন কোনো ব্যর্থতা আছে যা থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন?
উত্তর : ব্যর্থতা বলবো কিনা জানিনা নিজের অনেক রিলেটিভ/ বন্ধুবান্ধব  আমার কাছ থেকে কোন কিছু অর্ডার করেনি।  সবাই উপহার পেয়ে উৎসাহিত করতো। কিন্তু পণ্যের দাম বেশি হওয়াতে খুব কম লোকাল সেল হতো।
১২.  এমন কোনো ঘটনা বলুন যা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে।
উত্তর : অনেক নারীকেই সংসার সন্তানের সামনে অনলাইন বিজনেসে অনেক ভালো করেছে।  তাদের কাছ থেকেই নিজের অনুপ্রাণিত হই।
১৩. কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য কীভাবে বজায় রাখেন?
উত্তর : আমি আমার প্রতিদিনের কাজ রুটিন মাফিক করার চেষ্টা করি। তাই সবকিছু ভারসাম্য রাখতে পারি আলহামদুলিল্লাহ।
১৪.  বর্তমান প্রেক্ষাপটে চাকরি না করে ব্যবসা, কোনটা বেশি বাস্তব?  আপনার কি মনে হয়?
উত্তর : নারীদের যেহেতু সংসার সন্তান সামলাতে হয়, তাই বাহিরে গিয়ে জব করাটা একটু টাফ হয়ে যায়, তাই বলবো নারীদের ক্ষেত্রে ব্যবসা করাটাই বেটার।
১৫. ছোট বেলায় কি হওয়ার  স্বপ্ন দেখতেন?  কোন পেশায় যাওয়ার ইচ্ছে ছিলো?
উত্তর : ছোটবেলায় ইচ্ছে ছিল এয়ারলাইন সেক্টরে জব করবো।কারণ আমার বাবা বাংলাদেশ বিমানের একজন কর্মকর্তা ছিলেন। তাই দিন রাত বাবাকেই অনুসরণ করতাম।
১৬.  আপনার ব্যবসার সবচেয়ে মজার অভিজ্ঞতা কী?এমন কোনো গ্রাহকের গল্প আছে যা আজও মনে পড়ে?
উত্তর : আমার ব্যবসার সবচেয়ে মজার অভিজ্ঞতা হল আমি নিজের জন্য যেই পণ্যটাই  তৈরী করেছি আমার পরিবার আর কাস্টমার সেই  পণ্যটাই পছন্দ করেছে। নিজের জন্য তৈরি করা কাস্টমাইজ  প্রোডাক্টও বন্ধুরা নিয়ে গেছে।
১৭. ভবিষ্যৎ পরিকল্পনা কি?  আগামী ৫ বছরে আপনার ব্যবসাকে কোথায় দেখতে চান?
উত্তর : আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি দেশের বাইরে  একটি শোরুম দেব ইনশাআল্লাহ।  সেখানে অন্য আরো কিছু বাংলাদেশের নারীদের  কর্মসংস্থান হবে।
১৮. যারা এখন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য আপনার বার্তা / পরামর্শ  কী?
উত্তর : আল্লাহ তায়ালা সবার মাঝে  কোন না কোন  প্রতিভা দিয়েছেন, আমি বলবো সেই প্রতিভাকে কাজে লাগিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন তবে অন্যকে কপি করে নয়।   আর নিজেকে আত্মবিশ্বাসী হতে হবে। হিসেবি হতে হবে। আয় আর ব্যয় এর হিসাবটা যথার্থভাবে করতে হবে।যেকোনো ব্যবসা শুরুতে লাভের চিন্তা কম করে বিক্রয় আর পরিচিতির দিকে মন দিতে হবে। প্রচারেই প্রসার এই কথাটা মানতে হবে। আল্লাহতালার উপর বিশ্বাস রাখতে হবে। রিজিক দাতা মহান আল্লাহতালা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।