বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ফ্রান্সে বেঙ্গল টাইগার্স স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন

Main Admin
মে ১, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফুটবল বিশ্বকাপে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্সে ক্রিকেটও এখন ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করছে। এই জনপ্রিয়তার ধারায় প্রবাসী বাংলাদেশিদের গঠিত ক্রিকেট দল ‘বেঙ্গল টাইগার্স স্পোর্টিং ক্লাব’ তাদের নতুন জার্সি উন্মোচন করেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) প্যারিসের উপশহর অভারভিলিয়ের এর একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে এই জার্সি উন্মোচন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আরিয়ান খান এবং সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি ফারুক হোসেন।

প্রধান অতিথি হিসেবে জার্সি উন্মোচন করেন ক্লাবটির প্রধান পৃষ্ঠপোষক ও বিডি ফার্নিচারের স্বত্বাধিকারী মিয়া মাসুদ।

tigers

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) এর সভাপতি এমডি নুর, ফ্রান্স ক্রিকেট বোর্ডের পরিচালক জুবাইদ আহমেদ, ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল, বিসিএফ সাধারণ সম্পাদক নজমুল কবির, ফ্রেশ ফুডের চেয়ারম্যান নাহিদ সরকার, একাডেমি অফ ক্রিকেট ক্লাবের অধিনায়ক পিয়াস, টাইগার্স স্পোর্টিং ক্লাবের বর্তমান অধিনায়ক সম্রাট, সাবেক অধিনায়ক খালেদ, ক্লাবের সাধারণ সম্পাদক মাসেকুর রহমান, যুগ্ম সম্পাদক আশরাফ বাবু, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইমরানসহ ফ্রান্স প্রবাসী কমিউনিটির সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, প্রবাসে খেলাধুলা চালিয়ে যাওয়া কঠিন হলেও ২০১৯ সালে যাত্রা শুরু করে বেঙ্গল টাইগার্স স্পোর্টিং ক্লাব, ইতোমধ্যে ফ্রান্সের মূলধারার ক্রিকেট লিগের তৃতীয় বিভাগে অংশ নিয়ে যথেষ্ট সুনাম অর্জন করেছে।

তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে এই ক্লাবের প্রতিভাবান খেলোয়াড়রা দেশের গৌরব বাড়িয়ে ফ্রান্সের বড় ক্লাব ও জাতীয় দলে জায়গা করে নেবে এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।