বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বস্তুর তাপপ্রভাব: নবম শ্রেণি

Main Admin
নভেম্বর ১২, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ষষ্ঠ অধ্যায় : বস্তুর উপর তাপের প্রভাব

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন: সেলসিয়াস স্কেল কাকে বলে?
উত্তর: যে স্কেলে বরফ বিন্দুকে 0° এবং স্টিম বিন্দুকে 100° ধরে মধ্যবর্তী মৌলিক ব্যবধান সমান 100 ভাগে ভাগ করা হয় সেই স্কেলকে সেলসিয়াস স্কেল বলে।

প্রশ্ন: ফারেনহাইট স্কেল কাকে বলে?
উত্তর: যে স্কেলে বরফ বিন্দুকে 32° এবং স্টিম বিন্দুকে 212° ধরে মধ্যবর্তী মৌলিক ব্যবধানকে সমান 180 ভাগে ভাগ করা হয় তাকে ফারেনহাইট স্কেল বলে।

প্রশ্ন: পানির ত্রৈধবিন্দু কাকে বলে?
উত্তর: যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি তিন অবস্থাতেই অর্থাৎ বরফ, পানি এবং জলীয় বাষ্পরূপে অবস্থান করে তাকে পানির ত্রৈধবিন্দু বলে। এই ত্রৈধবিন্দুর তাপমাত্রা 273° K ধরা হয়।

প্রশ্ন: কেলভিন কাকে বলে?
উত্তর: পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার ১/২৭৩.১৬ ভাগকে এক কেলভিন বলে।

প্রশ্ন: পরম শূন্য তাপমাত্রা কী?

উত্তর: যে তাপমাত্রায় সব গ্যাসের আয়তন ও চাপ শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে।

প্রশ্ন: তাপমাত্রিক ধর্ম কী?
উত্তর: তাপমাত্রার তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন লক্ষ করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপণ করা যায়, সেই ধর্মকেই পদার্থের তাপমাত্রিক ধর্ম বলে।

প্রশ্ন: বাষ্পবিন্দু কাকে বলে?
উত্তর: প্রমাণ চাপে ফুটন্ত বিশুদ্ধ পানি যে তাপমাত্রায় জলীয়বাষ্পে পরিণত হয় তাকে বাষ্পবিন্দু বা স্ফুটনাঙ্ক বলে।

প্রশ্ন: হিমাঙ্ক কী?

উত্তর: প্রমাণ চাপে যে তাপমাত্রার বিশুদ্ধ বরফ গলে পানি হয় অথবা পানি জমে বরফ হয় তাকে হিমাঙ্ক বলে।

লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।