বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বাগমারায় সড়ক দূর্ঘটনায় আহত কলেজ ছাত্রের মৃত্যু

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
ডিসেম্বর ১১, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর বাগমারার সড়ক দুর্ঘটনায় গুরুতার আহত কলেজ ছাত্র সোহানুর রহমান (২০) চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৯ ডিসেম্বর) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।
আজ মঙ্গলবার বাদ জোহর গ্রামের বাড়ী শ্রীপুর নিজ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। সোহানুর রহমানের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী ও পরিবারিক সূত্রে জানা গেছে, সোহানুর রহমান উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর খামারপাড়ার প্রবাসী ওবাইদুর রহমানের ছেলে। সে রাজশাহী শহরের শহীদ কামরুজ্জামান কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র। মায়ের সাথে রাজশাহী উপশহরে বসবাস করতেন।
গত শুক্রবার বিকালে রাজশাহী- নওহাটা সড়কের ১২ রাস্তার সড়ক নামে পরিচিত এলাকায় ৩ বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে যায়। সন্ধ্যাকালীন সড়কে চলাচলের সময় চলন্ত এক ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কের ধারের বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে যান সোহানুর। ওপর দুইজন পড়ে গেলেও নিহত সোহানুরের মাথায় আঘত পেয়ে গুরুত্বর আহত হয়।
পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। গত চার দিন চিকিৎসাধীন অবস্থায় তার কোন উন্নতি হয়নি। ফলে সোমবার রাত ১০টার দিকে তার শেষ নিশ্বাস ত্যাগ করে।
নিহতের আইনী প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাতেই নিহতের মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মঙ্গলবার দুপুরে জানাযা শেষে পরিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।