বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

ফেনীতে ড্রাগন ফলের বাণিজ্যিক আবাদে ঝুঁকছে কৃষক

Main Admin
জুলাই ৯, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

ফেনী, ৯ জুলাই, ২০২৪ জেলার দাগনভূঞায় বাণিজ্যিকভাবে ড্রাগন ফল আবাদে ঝুঁকছেন স্থানীয় কৃষক। শখের বশে আবাদ শুরু করলেও সম্ভাবনা দেখতে পেয়ে বাণিজ্যিকভাবে আবাদে উৎসাহী হয়েছেন আরিফুর রহমান রুবেল নামে স্থানীয় এক ব্যক্তি।
সরেজমিনে উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের জগতপুর এলাকায় রুবেলের বাগানে গিয়ে দেখা গেছে, বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগানের পরিচর্যাকারীরা। বাগানে ড্রাগন ফল গাছ রয়েছে ৯১২টি।
৫০ শতক জমির উপর বেড তৈরি করে রেড ভেলভেট জাতের ড্রাগন চারা রোপণ করা হয়েছে। এতে ২২৮টি খুঁটি

স্থাপন করা হয়েছে। প্রতি খুঁটিতে চারটি করে ড্রাগন চারা রোপণ করা হয়েছে। বাগানে মোট ৯১২টি চারা রয়েছে। তিনি জানান, বেড তৈরি থেকে শুরু করে চারা রোপণ ও গাছের পরিচর্যায় এ পর্যন্ত তার লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। ড্রাগন ফল চাষে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ।
বাগানের পরিচর্যাকারী মো. রাসেদের সঙ্গে কথা হলে তিনি জানান, সঠিকভাবে পরিচর্যার পর উপজেলা কৃষি বিভাগের পরামর্শে এবার গাছে ড্রাগন ফল ধরা শুরু করেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চাঁদপুর ও চট্টগ্রাম কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গত বছর গড়ে তোলা হয় বাগানটি। পরীক্ষামূলকভাবে এ বছর ১২০ কেজি ড্রাগন ফল সংগ্রহ করা হয়েছে। আগামী বছর প্রায় চারহাজার কেজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
বাগানটি পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মো, একরাম উদ্দিনসহ স্থানীয় কৃষি কর্মকর্তারা।

দাগনভূঞা উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ জানান, কখন কি করতে হবে, মাঠ গিয়ে পোকামাকড়, রোগবালাই ব্যবস্থাপনা নিয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। যে কেউ এ ধরনের বাগান করতে চাইলে কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন মজুমদার বলেন, ড্রাগন একটি উচ্চ পুষ্টিমান সম্পন্ন ফল। এটি ব্যাপকভাবে চাষ হচ্ছে। দাগনভূঞা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বাগানটি করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ড্রাগন ফল চাষের প্রতিটি পদক্ষেপ কারিগরি সহযোগিতা দিয়ে আসছে এবং নতুন বাগান সৃজনে সব ধরনের সহযোগিতা করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।