পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বাফুফে সভাপতি হয়েই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ তাবিথ আউয়ালের

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৪ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে তাবিথ আউয়ালের বিজয় ছিল শুধু সময়ের অপেক্ষা। নির্বাচনে ১২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক এই সহ-সভাপতি।

১২৮ জন ভোট দিয়েছেন তার মধ্যে তাবিথ পেয়েছেন ১২৩ ভোট— ভূমিধস এমন বিজয়ের পর তাবিথ আউয়াল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শনিবার রাতে গুলশানের ফিরোজায় তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় তাবিথ আউয়ালকে দোয়া করে দেন খালেদা জিয়া।

এর আগে বাফুফের ফলাফল পেয়ে যুক্তরাজ্যে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফোনে বিজয়ের খবর জানান।

তাবিথ আউয়ালের সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা জানান, এই নির্বাচনে সার্বিক সহযোগিতা করার জন্য তারেক রহমানের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তারেক রহমান সততার সঙ্গে দায়িত্ব পালন করতে তাবিথ আউয়ালকে বিশেষ নির্দেশনা দেন।

এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের তৃণমূল সংগঠক এফ এম মিজানুর রহমানকে হারিয়ে বাফুফে সভাপতি পদে নির্বাচিত হন তাবিথ আউয়াল। এখানে তাবিথ আউয়াল পেয়েছেন ১২৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট।

দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ১৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন। ৫ জন আসেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।