বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

বাবা হিসেবে ভিকি কৌশলের দায়িত্ববোধে মুগ্ধ ক্যাটরিনা

পত্রিকার পাতা ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৬ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

দিনভর শুটিংয়ের ব্যস্ততা শেষে বাড়ি ফিরে ক্লান্তি ভুলে বাবা ও স্বামীর দায়িত্ব সামলান ভিকি কৌশল। স্বামীর এই দায়িত্ববোধই মুগ্ধ করেছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। সন্তানকে প্রচারের আলো থেকে দূরে রাখলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। জানিয়েছেন, সন্তান আসার পর কীভাবে কমে গেছে তাঁদের একান্ত রোমান্টিক সময়।

২০২১ সালে রাজকীয় আয়োজনে বিয়ে করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এরপর গত বছর তাঁদের ঘর আলো করে আসে পুত্রসন্তান বিহান। দেখতে দেখতে তার বয়স এখন প্রায় এক বছর। প্রথমবার মা-বাবা হওয়ার পর নতুন দায়িত্ব ও ব্যস্ততার মধ্যেই সংসার সামলাচ্ছেন দুজন। এ সময়ে ভিকির দায়িত্ববোধ ক্যাটরিনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।

ক্যাটরিনার ভাষ্য, দিনে ১৪, ১৬ কিংবা ১৮ ঘণ্টা টানা শুটিং করে বাড়ি ফেরার পরও ভিকির মধ্যে যেন নতুন করে শক্তি সঞ্চার হয়। যত ক্লান্তই থাকুন না কেন, বাড়িতে ফিরেই সন্তান বিহান ও সংসারের প্রতি পুরো মনোযোগ দেন তিনি। ভিকির এই গুণকে বিশেষ এক ক্ষমতা বলে মনে করেন ক্যাটরিনা।

তবে অভিভাবকত্বের নতুন অভিজ্ঞতা উপভোগ করতে গিয়ে নিজেদের একান্ত সময় কমে যাওয়ার বিষয়টিও স্বীকার করেছেন অভিনেত্রী।

আগে দুজন মিলে হঠাৎ রেস্তোরাঁয় খেতে যাওয়া কিংবা সিনেমা দেখার সুযোগ পেতেন। এখন সেসব অনেকটাই বন্ধ। তবে বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন না এই দম্পতি। ক্যাটরিনা জানান, ভিকি সব সময় তাঁকে সাহস জোগান। তিনি মনে করিয়ে দেন, সময়ের সঙ্গে সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে আসবে।

কাজে ফেরার তাড়া নেই ক্যাটরিনার

কাজের প্রসঙ্গে ক্যাটরিনা জানান, ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’ ছবির পর তাঁকে আর পর্দায় দেখা যায়নি। তবে আপাতত কাজে ফেরার বিষয়ে কোনো তাড়াহুড়ো নেই তাঁর। এখন নিজের ব্যবসায়িক উদ্যোগ, পরিবার ও নিজেকে সময় দেওয়াকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি।

তবে ভক্তদের জন্য নতুন চমকের ইঙ্গিতও দিয়েছেন এই অভিনেত্রী। পর্দায় ফেরার সুযোগ এলে এবার আর ইতিবাচক চরিত্রে নয়, সরাসরি খলনায়িকার ভূমিকায় অভিনয় করে ফিরতে চান ক্যাটরিনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।