পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ভারত-পাকিস্তান সংঘাত থামানো শুল্কে

Md Abu Bakar Siddique
নভেম্বর ২০, ২০২৫ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

ভারত ও পাকিস্তান যুদ্ধ থামানোয় আবারও নিজের কৃতিত্ব দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনে বিশেষ ভাষণে তিনি দাবি করেন, ভারত ও পাকিস্তানের ওপর ৩৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর তারা সংঘাত (যুদ্ধ) বন্ধে রাজি হয়।

ট্রাম্পের ভাষ্যমতে, দুই দেশের নেতা প্রথমে বিরোধ প্রকাশ করলেও তিনি (ট্রাম্প) দৃঢ় ছিলেন। তিনি বলেন, তারা বলল-আমরা এটা পছন্দ করি না। আমি বললাম, আমার কিছু যায় আসে না।

ট্রাম্প আরও দাবি করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পরে ফোন করে তার হস্তক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছিলেন- আমি মিলিয়ন মানুষকে বাঁচিয়েছি। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ফোন করে সংঘাত বন্ধের বিষয় নিশ্চিত করেন। ট্রাম্পের এই বক্তব্য পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তিনি সাধারণত ইসলামাবাদ নিয়ে এত সরাসরি মন্তব্য করেন না।

ভাষণে ট্রাম্প আরও বলেন, তিনি বৈশ্বিক সমস্যাগুলোর সমাধানে মূলত অর্থনৈতিক চাপ ব্যবহার করেছেন। তিনি দাবি করেন, আটটি সংঘাতের মধ্যে পাঁচটি অর্থনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপের কারণে সমাধান হয়েছে। অন্য কোনও প্রেসিডেন্ট এমন করতেন না। 

সূত্র: দ্য হিন্দুইন্ডিয়া টুডেগালফ নিউজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।