পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মণিপুরে বন্দুকযুদ্ধে চার বিদ্রোহী নিহত

Md Abu Bakar Siddique
নভেম্বর ৪, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ভারতের মণিপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে চার বিদ্রোহী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ শুরু হয়। নিহতরা সবাই ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির সদস্য বলে দাবি করছে স্থানীয় পুলিশ।

পুলিশের দাবি, গোপন সূত্রে বাহিনীর কাছে খবর আসে খাঁপি নামে একটি গ্রামে ইউকেএনএ-র একদল বিদ্রোহী আশ্রয় নিয়েছে। সেই খবর পেয়েই নিরাপত্তাবাহিনী ওই গ্রামকে ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে।

পুলিশের দাবি, চূড়াচান্দপুর থেকে ৮০ কিলোমিটার দূরে খাঁপি গ্রামে মঙ্গলবার ভোর থেকে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তাবাহিনীর। এসময়  ১৭ বিচ্ছিন্নতাবাদী আশ্রয় নিয়েছিল গ্রামে। বাহিনীর অভিযানে এক বিদ্রোহী ধরা পড়েছে। চার বিদ্রোহী নিহত হয়েছে। বাকিরা পালিয়েছে। পলাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে আসাম রাইফেলস এবং পুলিশের যৌথবাহিনী।

চূড়াচান্দপুরের হেংলেপ গ্রামে গত মার্চে ইউকেএনএ-র বড় একটি শিবির গুঁড়িয়ে দিয়েছিল আসাম রাইফেলস। গ্রামের অদূরে একটি জঙ্গলে বিদ্রোহীরা আস্তানা তৈরি করেছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।