বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মর্যাদাপূর্ণ কিউএস র‍্যাঙ্কিং এশিয়া ২০২৬-এ স্থান করে নিয়েছে বিইউবিটি

Main Admin
নভেম্বর ৫, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২৬-এ স্থান করে নিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। এশিয়ার শীর্ষ ১৪০১-১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটির অবস্থান নিশ্চিত হয়েছে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে ৪৫৪তম স্থান অর্জন করেছে।

এই অর্জন বিইউবিটির ধারাবাহিক একাডেমিক ও গবেষণায় উৎকর্ষতা এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে প্রতিশ্রুতির প্রতিফলন।

বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. এবিএম শওকত আলী এই সাফল্যের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘কিউএস এশিয়া র‍্যাঙ্কিংস-এ আমাদের এই স্বীকৃতি প্রমাণ করে যে বিইউবিটির শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মীদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং উৎকর্ষতার ফলাফল আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। এই অর্জন আমাদের আরও অনুপ্রাণিত করবে বিশ্বমানের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে।’

বিইউবিটি পরিবার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাদের, যাদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় এই গৌরবময় অর্জন সম্ভব হয়েছে।

এই সাফল্যের মাধ্যমে বিইউবিটি আবারও প্রমাণ করল, এটি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ধাপে ধাপে বিশ্বমানের উচ্চশিক্ষা ও গবেষণার পথে অগ্রসর হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।