পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মালয়েশিয়ার সাত রাজ্যে বন্যা: ১১ হাজারাধিক ক্ষতিগ্রস্ত

Md Abu Bakar Siddique
নভেম্বর ২৪, ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

ভয়াবহ বন্যার কবলে পড়েছে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্য। টানা ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় সাতটি রাজ্যে এখন পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।সোমবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ খবর জানিয়েছে।প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত চলা মৌসুমি বর্ষায় মালয়েশিয়ার পূর্ব উপকূলে নিয়মিতই বন্যা দেখা দেয়, যেখানে প্রতি বছরই হাজারো মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন।জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত ৩ হাজার ৮৩৯ পরিবারের মোট ১১ হাজার ৯ জন মানুষ কেদাহ, কেলান্তান, পেনাং, পেরাক, পারলিস, তেরেঙ্গানো ও সেলাঙ্গর রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

থাইল্যান্ড সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য কেলান্তান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত—এখানেই অন্তত ৮ হাজার ২২৮ মানুষ বন্যার প্রভাবে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।বন্যার্তদের ঠাঁই দিতে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে ৬০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। রবিবার রাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা এক জেলা পুলিশ কর্মকর্তার বরাতে জানায়, পানিবন্দি মানুষজনকে উঁচু জায়গার একটি মসজিদে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

সূত্র: ইকোনোমিক টাইমস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।