বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মিটার নেই, তবু আগস্টের ৬৯২ টাকার বিদ্যুৎ বিল!

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের মাদারগঞ্জে বাড়িতে বিদ্যুতের মিটার না থাকলেও আগস্ট মাসের বিল আসার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ভুক্তভোগী গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার।

গত ২৫ আগস্ট উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার এলাকার বাসিন্দা নিমাই চন্দ্র সরকার ওই বিদ্যুৎ বিলের কাগজ হাতে পান। পরে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হলে গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) সবার নজরে আসে।

নিমাই চন্দ্র সরকার জানান, তাঁর বাড়িতে আগে পাঁচটি মিটার ছিল। এর মধ্যে একটি মিটার খুলে বাড়ির পাশে মন্দিরের জন্য বাণিজ্যিক মিটারের আবেদন করেন তিনি। পরে আগের আবাসিক মিটারের জায়গাতেই বাণিজ্যিক মিটার স্থাপন করা হয়।

তবে জুলাই মাসের কোনো একসময় গাছের ডাল ভেঙে মিটারটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পল্লী বিদ্যুতের কর্মীরা মিটারটি খুলে নিয়ে গেলেও আগস্ট মাসে ওই মিটারের নামে ৬৯২ টাকা বিল আসে।

নিমাই চন্দ্র সরকার বলেন, ‘আমি তো মিটারই চালাইনি। গাছ পড়ে মিটার নষ্ট হওয়ার পর তারা সেটি নিয়ে গেছে। তাহলে বিল এলো কীভাবে?’

এ বিষয়ে পল্লী বিদ্যুতের তেঘরিয়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, নিমাই সরকারের সঙ্গে কথা বলেই বিল করা হয়েছিল। তবে এটি ভুল হয়েছে।

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন বলেন, ওই স্থানে আগে একটি আবাসিক মিটার ছিল। পরে গ্রাহক সেটিকে বাণিজ্যিক মিটারে পরিবর্তনের আবেদন করেন। তাই আগের আবাসিক মিটারের আগস্ট মাসের বিল এসেছে।

তিনি জানান, বিষয়টি তদন্তে একটি টিম পাঠানো হয়েছে। তদন্তে কোনো গাফিলতি বা অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।