পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ম্যাচ জিততে যত রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
অক্টোবর ২২, ২০২৪ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে এখনও স্বস্তি ফেরেনি বাংলাদেশ শিবিরে। প্রোটিয়াদের নেওয়া ২০২ রানের লিডের বিপরীতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে টাইগাররা। দ্বিতীয় দিন শেষে তারা ১০১ রানে পিছিয়ে রয়েছে। ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০১ রান। এই অবস্থায়ও ম্যাচ জয়ের স্বপ্ন দেখছেন পেসার হাসান মাহমুদ, যা বাস্তবায়নে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি।

দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন হাসান মাহমুদ। দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশ দল ন্যূনতম ২০০ রানের লক্ষ্য দিতে চায় বলে জানালেন হাসান। সেটি করতে হলে বাংলাদেশের স্কোরবোর্ডে থাকতে হবে ৪০০ রানের বেশি। এ নিয়ে টাইগার পেসার বলেন, ‘আমার মনে হয় ২০০ রানের বেশি টার্গেট দিলে আমরা জিততে পারব। আমরা যদি ৩ সেশন ব্যাট করতে পারি বা দুই-আড়াই সেশন, আমি মনে করি চারশো’র আশেপাশে যেতে পারব। এটি সম্ভব।’

সেজন্য ব্যাটারদের কাছে হাসান মাহমুদের চাওয়া বড় রানের পার্টনারশিপ, ‘জয় (মাহমুদুল হাসান জয়) আর মুশফিকুর রহিম ভাই ভালো একটা সময় পার করছে। কাল চেষ্টা থাকবে উনারা যত লম্বা সময় খেলতে পারে, পার্টনারশিপ যত বড় করতে পারে। এরপর পেছনের ব্যাটারদেরও একই ভাবনা নিয়ে ব্যাট করা উচিৎ।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।