বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ম্যাটেক্স বাংলাদেশের ৩০ বছর পূর্তি উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৫, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের রাসায়নিক শিল্পের পরিচিত প্রতিষ্ঠান ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেড (এমবিএল) সম্প্রতি ৩০ বছর পূর্তি অনুষ্ঠান করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ৩০ বছর পূর্তি ও ব্লু সাইন সিস্টেম পার্টনার অ্যানাউন্সমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন টেক্সটাইলস ও কেমিক্যালস প্রতিষ্ঠানের কর্ণধার ও ঊর্ধ্বতন কর্মকর্তা, ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী এ টি এম মইনুদ্দীন মজুমদার, উপমহাব্যবস্থাপক (টেক্সটাইল) শাহিনুর আলম, সহকারী মহাব্যবস্থাপক (লেদার) প্রকৌশলী মাজহার মোহাম্মদ বাদলসহ অন্যান্য কর্মকর্তা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। তিনি বলেন, ‘নিত্যনতুন গবেষণা ও উদ্ভাবনে ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেড বিনিয়োগ অব্যাহত রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।’ অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ম্যাটেক্স পরিবেশবান্ধব রাসায়নিক উৎপাদন অব্যাহত রাখবে বলে আশা করেন তিনি।

স্বাগত বক্তব্যে ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের পরিচালক ইফাজ আহমেদ বলেন, ‘ব্লু সাইন সার্টিফিকেশন আমাদের ভবিষ্যতের পথচলা আরও সমৃদ্ধ করবে। ভবিষ্যতে রাসায়নিক উদ্ভাবন ও উৎপাদনে আরও মনোযোগী হবে বাংলাদেশ।’

মূল বক্তব্য উপস্থাপন করেন ব্লু সাইন টেকনোলজি এজির প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানিয়েল রুফেনাখট, সিআরএম ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের পরিচালক ক্যাথরিন ভি মেয়ার ও এসজিএস বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আবদুর রশিদ।

ড্যানিয়েল রুফেনাখট বলেন, ‘ব্লু সাইন হলো কেমিক্যালস উৎপাদন ও দায়বদ্ধতার সর্বোচ্চ আন্তর্জাতিক মানদণ্ড। ইতিমধ্যে ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের ৭০-এর বেশি কেমিক্যালস ব্লু সাইনের অন্তর্ভুক্ত হয়েছে। ভবিষ্যতে আরও কেমিক্যালস অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। ম্যাটেক্স বাংলাদেশের অগ্রযাত্রার সঙ্গী হতে পেরে আমরাও আনন্দিত।’
ক্যাথরিন ভি মেয়ার বলেন, ‘ব্লু সাইন সার্টিকিফেশন প্রাপ্তির মাধ্যমে ম্যাটেক্স শুধু বাংলাদেশেই নয়, বৈশ্বিক বাজারেও তাদের উপস্থিতি নিশ্চিত করবে বলে আমাদের বিশ্বাস।’

এ ছাড়া অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন এশিয়াটিক গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহেল হোসেন বাবলু, টাওয়েল টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম শাহাদাত হোসেন সোহেল এবং হ্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শফিকুর রহমান। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের পরিচালক ইফাজ আহমেদ ও মাহির আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়িক অংশীদার ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের পরিচালক মাহির আহমেদ বলেন, ‘অ্যাপেক্স হোল্ডিং গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে ম্যাটেক্স বাংলাদেশের আজকের এই অবস্থানে আসার পেছনে আপনাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির অগ্রযাত্রায় অবদান রাখার ক্ষেত্রে ভবিষ্যতেও আমরা আপনাদের পাশে চাই।’

কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ও সাব্বির জামানের সয়গীত পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হয় আয়োজন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপস্থাপক, মডেল ও অভিনেত্রী মৌসুমী মৌ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।