বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে মশা নিধন করবে ডিএনসিসি

Main Admin
জুন ১৬, ২০২৫ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে মশা নিধন করতে ‘ক্লিন স্কুল: নো মসকিটো’ কার্যক্রম শুরু করা হয়েছে। আজ সোমবার (১৬ জুন) সকালে তেজগাঁও মডেল হাই স্কুলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জানা গেছে, এডিস মশা ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ মশক নিধন কার্যক্রম ‘ক্লিন স্কুল: নো মসকিটো’ কার্যক্রম শুরু করে ডিএনসিসি। ডিএনসিসির আওতাধীন ৫৪টি ওয়ার্ডের স্কুলগুলোতে আজ থেকে ২১ জুন পর্যন্ত (খোলার পূর্বদিন পর্যন্ত) একযোগে এ কার্যক্রম পরিচালিত হবে।

পবিত্র ঈদুল আজহার পরবর্তীসময়ে বন্ধ থাকা স্কুল/কলেজ ভবন এবং আঙিনায় এডিস ও অন্যান্য প্রজাতির মশার বংশবৃদ্ধি বেড়েছে বলে ডিএনসিসির বেসলাইন সার্ভেতে উঠে এসেছে। এ প্রেক্ষিতে ঈদের পর স্কুল/কলেজ ভবন ও আঙিনায় মশক ধ্বংস এবং অপসারণযোগ্য সম্ভাব্য প্রজনন ক্ষেত্রসমূহ নির্মূলের লক্ষ্যে এ বিশেষ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

এ কার্যক্রমের আওতায় মোট ১ হাজার ২৪৪টি স্কুল/কলেজ ভবন ও আঙিনায় মশা ও মশার প্রজননক্ষেত্র অপসারণ, পূর্ণবয়স্ক মশা ধ্বংসে স্প্রে এবং লার্ভা ধ্বংসে ঔষধ প্রয়োগ করা হবে বলে জানায় ডিএনসিসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।