https://waltonbd.com/refrigerator-freezer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

শেখ হাসিনার প্লট দুর্নীতি মামলার তারিখ নির্ধারণ

Main Admin
নভেম্বর ৯, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের তিন মামলায় পৃথক শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত।

যার মধ্যে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় শুনানি হবে আগামী ১৬ নভেম্বর। এছাড়া শেখ হাসিনা ও তার ভাগনি আজমিনা সিদ্দিক রূপন্তীসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলায় আগামী ২৩ নভেম্বর এবং শেখ হাসিনা ও তার ভাগনে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলায় আগামী ২৫ নভেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত।

এসব মামলার পরিপ্রেক্ষিতে আদালতে আত্মসমর্পণ করা রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমের জামিন না মঞ্জুর করেছেন আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

রবিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।

আদালত ও মামলার নথি থেকে জানা যায়, তিন মামলাতেই শেখ হাসিনা ও তার ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক আসামি। পৃথকভাবে আসামি রেহানা, রাদওয়ান ও আজমিনাসহ মোট ২৩ জন।

এসব মামলায় রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমও আসামি। তিনি গত ২৯ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন। আজকের শুনানিতে তার আইনজীবী শাহীনুর ইসলাম জামিন আবেদন করেন। যা আদালত নামঞ্জুর করেন।

দুদকের আইনজীবী হাফিজুর রহমান বলেন, মামলার সাক্ষ্যগ্রহণ প্রায় শেষ পর্যায়ে। আগামী শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য-জেরা কার্যক্রম চলবে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব শহিদ উল্লাহ খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, অবসরপ্রাপ্ত মেজর সামসুদ্দীন আহমদ চৌধুরী, সহকারী পরিচালক ফারিয়া সুলতানা, মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, পরিচালক শেখ শহিদুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন ও সাবেক গৃহায়ন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।