পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সাইফুন নাহারের উদ্যোক্তা স্বপ্নবোনা যাত্রা

Md Abu Bakar Siddique
নভেম্বর ১৬, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সাইফুন নাহার মেরিন আজ এক সফল নারী উদ্যোক্তার পরিচয় বহন করছেন। তার অনলাইন পেজ “কারুপণ্য” এখন স্থানীয় ও অনলাইন বাজারে পরিচিত। ব্লক ও হ্যান্ড প্রিন্টের জামা, শাড়ি, শাল, পাঞ্জাবি ছাড়াও কুশির নেকপিস, মাফলার, পুতির শোপিস, ক্যান্ডেল, কেক ইত্যাদি পণ্য তার উদ্যোগের অঙ্গ।

শিক্ষকতা ও উদ্যোক্তা জীবনের সমন্বয়

সাইফুন নাহার মেরিন পেশায় প্রভাষক। তিনি কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজে কর্মরত। তার কথায়,
“চাকরি, সংসার ও সন্তান সব সামলে শখের বসেই আমি নতুন কাজ শেখার চেষ্টা করি। এতে নতুন উদ্যম ও আনন্দ পাই।”

তিনি পুতির শোপিস বানানো, কেক বেকিং, ক্যান্ডেল মেকিং এবং সেলাইসহ বিভিন্ন কাজ নিজে শিখেছেন। পাশাপাশি মহিলা অধিদপ্তর থেকে ব্লক বাটিক প্রশিক্ষণও গ্রহণ করেছেন।

শখ থেকে শুরু, উদ্যোক্তা হয়ে অগ্রসর

২০১৩ সালে শখের বসে প্রথম বৈশাখী মেলায় তার পণ্য প্রদর্শন হয়। তখন থেকে শখের মতো অল্প কিছু কাজ করতেন। অনলাইনে কাজের প্রচারণা ছিল সীমিত। ২০২১ সালে সাহস করে “কারুপণ্য” নামে পেজ চালু করেন।

তিনি বলেন,
“এক সহকর্মী যখন আমার কাজগুলো পেজে দেখলেন, প্রথম জামার অর্ডার দিলেন। সেটি ছিল আমার প্রথম বৈশাখের বাইরে অর্ডার। এরপর ধীরে ধীরে অর্ডার আসা শুরু হয়।”

সাইফুনের প্রথম বাধা ছিল ভয়, মূলধনের অভাব, দক্ষ কর্মীর অভাব ও খরচ নিয়ন্ত্রণ। তবুও তিনি এগিয়ে চলেছেন ধৈর্য্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে। তার সকল পণ্য নিজে তৈরি হওয়ায় কাজ সীমিত পরিসরে হলেও মানের দিক থেকে সন্তুষ্টি রয়েছে।

শিক্ষকতা এবং উদ্যোক্তা জীবনের সমন্বয়ে সাইফুন নিজেকে নতুনভাবে চিনেছেন। তার লক্ষ্য—নিজের উদ্যোগ বড় করা এবং কিছু কর্মসংস্থান সৃষ্টি করা। তিনি বলেন,
“আমার স্বপ্ন হলো অন্য নারীদের জন্য অনুপ্রেরণা তৈরি করা, যাতে তারা নিজেরাই উদ্যোক্তা হতে সাহস পায়।”

সাইফুন নাহার মেরিনের এই গল্প প্রমাণ করে, শখ ও সাহসের মিশেলে একজন গৃহিনী ও শিক্ষকও স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।