পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সানজিদা খাতুন ঝিনুক: উদ্যোক্তার জীবনের গল্প

পত্রিকার পাতা ডেস্ক
জুলাই ৪, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

আসসালামু আলাইকুম।

আমি সানজিদা খাতুন ঝিনুক, আমি ঢাকার মেয়ে কিন্তু কাজ করছি কেরানীগঞ্জ চুনকুটিয়া মাঠের কোনা থেকে।

আমার পেইজের নাম @Sanjida’s cake delight

আমি একজন বেকার, আমি হোমমেড খাবার, কেক, কুকিজ,মাফিন ও পুডিং এর অর্ডার নিয়ে থাকি।

আমি সর্বপ্রথম ২০১৯ সাল থেকে কাজ শুরু করি জুয়েলারি এবং কসমেটিক নিয়ে। কিন্তু করোনা আসার পর আমার অনেক লস হয়। এবং একটা সময় আমি অসুস্থ হয়ে পড়ি। তখন আমি ভাবতে থাকি কি করা যায়। তখন আমার আন্টি তানি আহামেদ একজন শেফ এবং বেকার।তাকে দেখে আমার খুব বেকিং এর প্রতি আগ্রহ হলো।তখন আমি সিদ্ধান্ত নিলাম বেকিং কোর্স করবো।

আমি আমার আন্টি র মাধ্যমে বিশিষ্ট রন্ধন শিল্পী শাহানাজ ইসলামের কাছে বেকিং কোর্সে ভর্তি হই।

বেকিং শিখা টা আমার জন্য এতো সহজও ছিল না, তখন আমার মেয়ে চার মাসের কোলে, বাসার কেউ রাজি ছিল না, কিন্তু পরে রাজি হলো কিন্তু শর্ত ছিল মেয়েকে নিয়ে যেতে হবে। আমি ও রাজি হলাম।মেয়েকে সাথে নিয়ে বেকিং ক্লাস করতে যেতাম।সেখানের সবাই আমাকে খুব সাহায্য করেছে,তা না হলে আমি কাজ শিখতে পারতাম না।

আমার আব্বু সবসময় বলতো নিজের পায়ে দাঁড়াও। আমার আব্বু যদি অনুপ্রেরণা না দিতো আর আমার ভাইয়া যদি বেকিং এর জন্য যা যা লাগে কিনে না দিত তাহলে হয়তো আমি আজকে এই পর্যায়ে আসতে পারতাম না।

আলহামদুলিল্লাহ আমি এখন একজন সফল উদ্দোক্তা। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেনো আরও এগিয়ে যেতে পারি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।