বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

হিলিতে কেজিপ্রতি ১৬০ টাকা কমেছে কাঁচামরিচের দাম

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৪ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে কাঁচামরিচের দাম। কেজিপ্রতি ভারতীয় কাঁচামরিচ ১৬০ টাকা কমে বর্তমানে ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে কাঁচামরিচ আমদানি বৃদ্ধির কারণে কমেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা।

বুধবার (১৬ অক্টোবর) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা সালমান মাহমুদ নূর বলেন, পূজার ছুটির মধ্যে কাঁচামরিচ কিনেছিলাম কেজি প্রতি ৩৫০ থেকে ৪০০ টাকা দরে। বর্তমানে কেজিপ্রতি ১০০ থেকে ১৬০ টাকা দাম কমেছে। যে কারণে আজ এক কেজি কাঁচামরিচ কিনলাম। তবে দাম আরও কমাতে হবে। কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা হলে আমাদের মতো সাধারণ মানুষের সুবিধা হবে। কারণ, বাজারে সব নিত্যপণ্যের দামই বেশি। সরকার যদি এখনই বাজার নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে সাধারণ মানুষ আরও বিপাকে পড়বেন। আমরা চাই নিয়মিত বাজার মনিটরিং করা হোক।

হিলি বাজারে কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, ভারতীয় কাঁচামরিচ ৩৫০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি করা হয়েছিলো। বর্তমানে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বৃদ্ধির কারণে কিছুটা দাম কমেছে। বর্তমানে ভারতীয় কাঁচামরিচ ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আগের থেকে ক্রেতা অনেক কম। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।