পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

অনশনরত তারেককে বিএনপির পক্ষ থেকে সংহতি জানালেন রিজভী

Md Abu Bakar Siddique
নভেম্বর ৬, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব মো. তারেক রহমান কমিশনের সামনে আমরণ অনশন করছেন। গত মঙ্গলবার বিকেল থেকে ইসি ভবনের সামনে অনশন করছেন তিনি। নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন মো. তারেক রহমান।এবার মো. তারেক রহমানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।আমজনতা দলের নিবন্ধনের দাবিতে অনশনরত তারেককে বিএনপির পক্ষে সংহতি জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে লাইভে রিজভীকে ধন্যবাদ জানান মো. তারেক রহমান।

রুহুল কবির রিজভী বলেন, “তারেক এই দেশের স্বার্থে কথা বলেছে, আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কাজ করেছে। সে আইনসম্মতভাবেই রাজনৈতিক দল গঠন করেছে এবং নিবন্ধনের জন্য আবেদন করেছে।”

তিনি আরও বলেন, তারেক স্বাধীনতার স্বপক্ষে ও গণতন্ত্রের স্বার্থে কাজ করেছে। এসময় নির্বাচন কমিশনের কাছে তারেকের দলকে নিবন্ধনের আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।