https://waltonbd.com/refrigerator-freezer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

ইউসিবি চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে প্রতারণা মামলা

Main Admin
ডিসেম্বর ৬, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

প্রতারণা ও আত্মসাতের অভিযোগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান ও পোশাকশিল্প রপ্তানিকারক প্রতিষ্ঠান অনন্ত নিটওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শরীফ জহিরসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে নালিশি (সিআর) মামলাটি করা হয়। অন্য আসামিরা হলেন, অনন্ত নিটওয়ার লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আসিফ জহির, চিফ অপারেটিং অফিসার সৈয়দ মনির ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মাহমুদুল হাসান। নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠান সাদ ৩৬০-ডি ইঞ্জিনিয়ারস অ্যান্ড আর্কিটেক্টসের বিজনেস কো-অর্ডিনেটর মো. আলী আজগর খান মোজাহেদী মামলাটি করেন। বিচারক বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

বাদীর আইনজীবী সেঁজুতি ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) শরীফ জহির ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টগুলোর (ডেবিট ও ক্রেডিট কার্ডসহ) লেনদেন স্থগিত করার নির্দেশ দেয়। সাধারণত বড় ধরনের আর্থিক অনিয়ম বা কর ফাঁকির সন্দেহ থেকে এ ধরনের পদক্ষেপ নিয়ে থাকে সিআইসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।