বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ওয়ানডেতে হেরে যাওয়া ম্যাচে সর্বোচ্চ রান কাদের

Main Admin
অক্টোবর ২৩, ২০২৬ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

হ্যারি ব্রুকই একাই—ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেও যিনি ম্যাচ হেরেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে কাল ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েও ম্যাচ শেষে হাসতে পারেননি ব্রুক।

তাঁর ২০২ রানের দুর্দান্ত ইনিংসের পরও ৪৩০ রানের লক্ষ্য তাড়া করে ২ উইকেটে জেতে শ্রীলঙ্কা।

ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি মানেই বিশেষ কিছু। তবে সেই কীর্তিও যখন দলকে জেতাতে পারে না, তখন ব্যক্তিগত অর্জনের আনন্দ ম্লান হয়ে যাওয়াই স্বাভাবিক। ব্রুকের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে। ইংল্যান্ডের এই অধিনায়ক নিজেই বলেছেন, এমন ডাবল সেঞ্চুরির মূল্য তাঁর কাছে নেই।

কাল ম্যাচ শেষে ব্রুক বলেন, ‘এটা ভালো লাগার মতো অর্জন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, হারার পর এর আর কোনো অর্থ নেই। আমার চোখে এর কোনো মূল্যই নেই।’

আগেই বলা হয়েছে, ডাবল সেঞ্চুরি করে এর আগে কেউ ম্যাচ হারেনি। এই ক্লাবে ব্রুকই প্রথম। তবে ডাবল সেঞ্চুরির কাছাকাছি গিয়েও হারার ঘটনা আগে আছে।

ব্রুকের আগে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের ইনিংস খেলে হারের তালিকায় শীর্ষে ছিলেন জিম্বাবুয়ের চার্লস কভেন্ট্রি। ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১৯৪ রান করেও দলকে জেতাতে পারেননি এই ব্যাটসম্যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।