বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

উম্মে কুলসুম আখি: উদ্যোক্তা’র জীবনের গল্প

পত্রিকার পাতা ডেস্ক
জুলাই ১৫, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

আমি একজন গর্বিত নারী উদ্যোক্তা। ছোটোবেলা থেকেই নতুন কিছু শেখা ও নিজের হাতে সুন্দর কিছু তৈরি করার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন থেকেই কেক তৈরির প্রতি আমার ভালোবাসার শুরু। আজ কেক বানানো শুধু আমার পেশা নয়, এটি আমার ভালোবাসা, আমার পরিচয় এবং আমার আত্মবিশ্বাসের প্রতীক। আর এই কেকের কাজ আমি কোনো শখের বসে শুরু করিনি।
প্রতিটি কেক আমি শুধু উপকরণ দিয়ে নয়, ভালোবাসা, যত্ন এবং সৃজনশীলতা দিয়ে তৈরি করি। আমার কাছে প্রতিটি অর্ডার একটি নতুন দায়িত্ব, আর প্রতিটি গ্রাহকের হাসি আমার সবচেয়ে বড় অর্জন।
একজন নারী হিসেবে ব্যাবসার পথে নানা চ্যালেঞ্জ এসেছে, কিন্তু আমি কখনো হাল ছাড়িনি। আমি বিশ্বাস করি, পরিশ্রম, সততা এবং ধৈর্য থাকলে সফলতা একদিন অবশ্যই আসে।
আমার স্বপ্ন একটাই— মানসম্মত, সুস্বাদু ও আকর্ষণীয় কেকের মাধ্যমে সবার ভালোবাসা অর্জন করা এবং একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে নিজের পরিচয় গড়ে তোলা।
“আমার ভালোবাসা এবং আমার ব্যাবসা। ইনশাল্লাহ, আমি এই পথেই এগিয়ে যেতে চাই।”
আমার নাম: উম্মে কুলসুম আখি
আমার পেজ: BMA Cake’s & Sweet’s
আমি কেক নিয়ে কাজ করছি কেরানীগঞ্জ, আটিবাজার, ইউসুফ খারগ্রাম থেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।