বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কখনোই কোনো কাজে আবদ্ধ থাকতে চাইনি: ভাবনা

Main Admin
নভেম্বর ৫, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

নাচ, মডেলিং, অঙ্কন কিংবা অভিনয়, সব জায়গাতেই সরব উপস্থিতি রয়েছে আশনা হাবিব ভাবনার। সম্প্রতি কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একটি পুরস্কার। এরপরই মুখ খোলেন অভিনেত্রী। জানান, নির্দিষ্ট কোনো গণ্ডিতে আটকে থাকতে চান না তিনি।

পুরস্কার প্রাপ্তির বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে ভাবনা বলেন, আমি আজ অনেক বেশি খুশি এই কারণে যে, শুধু আমার অভিনয় বা নাচ, এটার কারণে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। তারা আমাকে ‘প্যাশনেট আর্টিস্ট’ হিসেবে আখ্যায়িত করেছে। তার জন্য আমি অনেক কৃতজ্ঞ।

তার কথায়, ছোটবেলা থেকে কখনোই কোনো কাজে আবদ্ধ থাকতে চাইনি এবং এখনো আমি চাই না। আমি মনে করি, আমার যা যা ভালো লাগে, তাই তাই করতে চাই।

বহু ক্ষেত্রে নিজের আগ্রহের কথা তুলে ধরে ভাবনা বলেন, কোনো একটি নির্দিষ্ট কাজে নিজেকে বেঁধে রাখতে চাই না।

বর্তমানে সিনেমা নিয়েই ব্যস্ত ভাবনা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার চারটি সিনেমা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।