বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গাজীপুরে ট্রাকের ধাক্কায় কবি নজরুল কলেজের শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৮, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের তারগাছা এলাকায় ট্রাকের ধাক্কায় মো. আসিফ আদনান (২০) নামে সরকারি কবি নজরুল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইকবাল হাসান (২০) নামে আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আসিফ আদনানকে মৃত ঘোষণা করেন। আহত অপর শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

নিহত আসিফ আদনান লক্ষ্মীপুরের রায়পুর সদরের আমিন শরীফের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ভাড়া থাকতেন।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী মো. আতাউর ইসলাম জানান, আজ ভোরে মোটরসাইকেলে করে আমার দুই বন্ধু আসিফ ও হাসান গাজীপুরে ঘুরতে গিয়েছিল। এ সময় তারাগাছ এলাকায় দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আমরা তাদের ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আসিফ আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গাজীপুর থেকে গুরুতর আহত অবস্থায় কবি নজরুল কলেজের দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে আনা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আদনান নামে এক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। অপর আহত শিক্ষার্থী হাসানের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।