https://waltonbd.com/refrigerator-freezer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে?

পত্রিকার পাতা ডেস্ক
জুন ২৩, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

ফিফা বিশ্বকাপের একটি ম্যাচ চলাকালে গ্যালারিতে কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে চুমু দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই তরুণটির পরিচয় নিয়ে নানা অনুমান করতে শুরু করেন। পরে জানা যায়, তিনি অন্য কেউ নন, শাকিরারই ছেলে।

বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ম্যাচ দেখতে দুই ছেলে সাশা ও মিলানকে নিয়ে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন শাকিরা। খেলার একপর্যায়ে সরাসরি সম্প্রচারে ক্যামেরা তার দিকে ঘুরে যায়। তখন তার এক ছেলেকে মায়ের গালে স্নেহের চুমু দিতে দেখা যায়।

মুহূর্তটি টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে দর্শকদের নজরে আসে এবং অল্প সময়ের মধ্যেই ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে অনেক দর্শক শাকিরার পারিবারিক জীবন সম্পর্কে অবগত না থাকায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।

ভিডিওটি ঘিরে সামাজিক মাধ্যমে নানা ধরনের মন্তব্য ও জল্পনা দেখা যায়। কেউ কেউ ধারণা করেছিলেন, ভিডিওতে দেখা তরুণটি হয়তো শাকিরার ঘনিষ্ঠ কোনো ব্যক্তি। তবে পরে প্রকৃত পরিচয় প্রকাশ পাওয়ার পর বিভ্রান্তির অবসান ঘটে।

ম্যাচ চলাকালে পরবর্তীতে আবারও ক্যামেরায় ধরা পড়েন শাকিরা। তখন তাকে দুই ছেলেকে পাশে নিয়ে দর্শকদের উদ্দেশে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে দেখা যায়।

উল্লেখ্য, কলম্বিয়ান এই সংগীতশিল্পী দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয়। ব্যক্তিগত জীবন ও পেশাগত কর্মকাণ্ডের কারণে প্রায়ই তিনি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।