চণ্ডীপুরে পল্লিচিকিৎসক আব্দুল কুদ্দুসের ওপর হামলা, ঢাকায় সফল অস্ত্রোপচার
তাহামিনা আক্তার, কেরানীগঞ্জ প্রতিনিধি।
চণ্ডীপুর বাজারের জনপ্রিয় ব্যবসায়ী ও শ্রদ্ধেয় পল্লিচিকিৎসক কে এম আব্দুল কুদ্দুস খন্দকারের (K M Abdul Kuddus) ওপর হামলার ঘটনা ঘটেছে। রাতে বাড়ি ফেরার পথে তাঁর ওপর এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
হামলায় আহত হওয়ার পর তাঁকে খুলনায় চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাঁকে ঢাকায় নেওয়া হয়।
আলহামদুলিল্লাহ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের দক্ষ চিকিৎসক দলের দীর্ঘ ২ ঘণ্টা ৪৫ মিনিটের প্রচেষ্টায় তাঁর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তাঁকে পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে, পল্লিচিকিৎসক আব্দুল কুদ্দুসের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে তাঁর শুভাকাঙ্ক্ষী, পরিচিতজন ও এলাকাবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন—এই প্রার্থনা সবার।
আল্লাহ তাঁকে দ্রুত সুস্থ করে তুলুন। আমিন।


