বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গোপালগঞ্জের প্রতিটি পূজা মন্ডপের প্রস্তুতি পরিদর্শন করছেন জেলা পুলিশ সুপার :

সাইফুল ইসলাম
অক্টোবর ১৫, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের প্রতিটি পূজা মন্ডপের প্রস্তুতি পরিদর্শন করছেন জেলা পুলিশ সুপার :

*সাইফুল ইসলাম*
গোপালগঞ্জ প্রতিনিধি

“আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে পূজামন্ডপসমূহের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার মহোদয়”

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, নির্বিঘ্নে ও উৎসবমুখরভাবে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জের প্রতিটি পুজা মন্ডপের প্রস্তুতি পরিদর্শন করে আসছে গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এরই ধারাবাহিকতায় আজ ১৫-১০-২০২৬ খ্রি. বৃহস্পতিবার পড়ন্ত বিকালে গোপালগঞ্জের শহর কেন্দ্রিক মন্দির পরিদর্শন করেন সম্মানিত পুলিশ সুপার, গোপালগঞ্জ জনাব মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা মহোদয়।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। পারস্পারিক সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর, মানবিক গোপালগঞ্জ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সমন্বয়ের মাধ্যমে একসাথে কাজ করা দরকার।

গোপালগঞ্জবাসীর নিরাপত্তায় জেলা পুলিশ সব সময় পাশে আছে। আসন্ন দুর্গাপূজা অবাধ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সদস্যদের প্রয়োজনীয় সহায়তামূলক দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সাখাওয়াত হোসেন সেন্টু, অফিসার ইনচার্জ, গোপালগঞ্জ থানা, জনাব মোঃ আমিনুল ইসলামসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।