বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সোনারগাঁওয়ে নয়াপুরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

তারেক হাসান চৌধুরী
অক্টোবর ১৫, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

সোনারগাঁওয়ে নয়াপুরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন।

তারেক হাসান চৌধুরী নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধী।

নারায়ণগঞ্জের, সোনারগাঁ উপজেলার নয়াপুর বাজার এলাকায় ফ্লাইওভার নির্মাণ করে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নয়াপুর বাজারে সাধারণ এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জয়দেবপুর-নারায়ণগঞ্জ বাইপাস সড়কের নয়াপুর বাজার অংশে একটি ছোট ও সরু আন্ডারপাস নির্মাণের কাজ শেষ করার উদ্যোগ নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আন্ডারপাসের দুই পাশে সড়কের লেন থাকায় এটি দিয়ে পারাপারের সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এতে সাধারণ মানুষের নিরাপদ চলাচল ব্যাহত হতে পারে।

তারা আরও বলেন, এশিয়ান হাইওয়ের এই অংশে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, সম্মেলন মাঠসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষকে এই সড়ক পারাপার হতে হয়। তাই জনসাধারণের নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এখানে আন্ডারপাসের পরিবর্তে ফ্লাইওভার নির্মাণ করা প্রয়োজন।

মানববন্ধনে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ইকবাল হোসাইন ভূইয়া, সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, জাতীয় নাগরিক পার্টির যুব উইংয়ের সিনিয়র সহসভাপতি তুহিন মাহমুদ ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সেলিম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, নয়াপুর বাজার এলাকায় ফ্লাইওভার নির্মাণ এলাকাবাসীর যৌক্তিক দাবি। জনস্বার্থ ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত এ দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।