বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

দেশের চারটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তাদের আগামী ৭ জানুয়ারি মধ্যে অবমুক্ত হতে বলা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে তাদের সরিয়ে দেওয়া হয়।

ওএসডি কর্মকর্তারা হলেন— যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. নিজামুল করিম, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু তাহের, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলিউর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, এই চার কর্মকর্তা আগামী ৭ জানুয়ারি তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন। কর্মকর্তারা আবশ্যিকভাবে তার পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।