https://waltonbd.com/refrigerator-freezer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

জুডিসিয়াল অ্যাসোসিয়েশনে সভাপতি আলী, মহাসচিব মোস্তাফিজুর

Main Admin
ডিসেম্বর ৩, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

অধস্তন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোহাম্মদ আলী হোসাইন এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।মঙ্গলবার (২ ডিসেম্বর) অনলাইন প্ল্যাটফর্মে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনলাইন ভোটগ্রহণ প্রক্রিয়াটি পুরো সময় লাইভ দেখানো হয়। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বিকেল ৩টা থেকে রাত ৭টা ৪৫ পর্যন্ত অনলাইনে ভোটগ্রহণ কার্যক্রম চলে।

৬৪ জেলার ২ হাজার ১৩৮ বিচারক এ নির্বাচনে ভোটার ছিলেন। এরমধ্যে ৮৮ শতাংশ ভোটার তথা ১ হাজার ৮৯০ জন ভোটার নির্বাচনে ভোট প্রদান করেন।এতে নির্বাহী কমিটির সভাপতি হিসেবে এক হাজার তিন ভোট পেয়ে যশোর জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন ও এক হাজার ২৩৮ ভোট পেয়ে মহাসচিব হিসেবে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচনে মোট ১৬টি পদে ৪৫ জন বিচারক নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত মহাসচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাকে নির্বাচিত করায় সিনিয়র স্যার ও নির্বাচন সংশ্লিষ্ট সবার প্রতি এবং সারা দেশের সব বিচারকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিচার বিভাগকে আধুনিক ও যুগোপযোগী করে বিচার প্রার্থী মানুষের ন্যায়বিচার প্রাপ্তি সহজ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে চাই। এছাড়া নির্বাচনি ইশতেহার অনুযায়ী শতভাগ জুডিসিয়াল এলাউন্সের দাবি বাস্তবায়ন, ই-জুডিশিয়ারি প্রকল্প বাস্তবায়ন, স্ট্যাটাস মামলা শুনানির পদক্ষেপ গ্রহণ, মোবাইল কোর্ট জুডিশিয়ারির অধীন করা, সার্ভিসের সকল স্তরের বিচারকদের নিরাপত্তা, আবাসন প্রকল্প দ্রুত হস্তান্তর, নবীন বিচারকদের দক্ষতা উন্নয়নে বিদেশে ট্রেনিং, প্রত্যেক আদালতে পৃথক বাজেট বরাদ্দ করার দাবি আদায় ও বর্তমান কমিটির অন্যান্য অসমাপ্ত কাজ বাস্তবায়নে কাজ করব। তাছাড়া সারা দেশের অধস্তন আদালতের বিচারকদের কর্মপরিবেশ উন্নয়নসহ সব বিচারকের ন্যায়সংগত অধিকার আদায়ে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।